House No#40, Road#18, Sector#14, Uttara, Dhaka-1230
কৃষি ও কৃষকের উন্নয়নে আমরা
ম্যাপ এগ্রো, ম্যাপ গ্রুপ এর একটি সহযোগী প্রতিষ্ঠান
The Honourable Chairman of MAP Group of Industries
ডঃ এ. আর. মালিক, চেয়ারম্যান, ম্যাপ গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ। তার পিতার নাম মরহুম খলিলুর রহমান মালিক, মাতার নাম মেহেরুন্নেসা মালিক। তিনি ০৬-১১-১৯৫৭ ইং তারিখে চুয়াডাঙ্গার ইব্রাহিমপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চুয়াডাঙ্গার কৃতি সন্তান নামে খ্যাত ডঃ এ. আর. মালিকের শিক্ষা জীবন শুরু হুয় চুয়াডাঙ্গা জেলাতে। প্রাথমিক ও মাধ্যমিক শেষ করে ভর্তি হন সরকারী বি.এল. কলেজ, খুলনাতে। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি জিওলজি ও মাইনিং বিষয়ে অনার্স শেষ করেন এবং একই বিষয়ে মাস্টার্স পাশ করেন। অতঃপর তিনি এমবিএ পড়াশোনা করতে আমেরিকায় যান। পিএইচডি ডিগ্রী অর্জন করেন লন্ডন থেকে। অজানাকে জানার অদম্য আগ্রহী, কঠোর পরীশ্রমী ও সাহসী একজন মানুষ ছিলেন ডঃ এ. আর. মালিক।
পড়াশোনা শেষ করেই তিনি ভেবেছিলেন, বাংলাদেশের উন্নতির জন্য দরকার কৃষি নির্ভর অর্থনীতির প্রবৃদ্ধি ঘটানো। এই চিন্তা থেকেই তিনি তার কর্মজীবন শুরু করেন পেট্রোবাংলা কোম্পানীতে , অতঃপর পরিশ্রম, মেধা এবং বিশ্বস্ততার দ্বারা ক্রমেই তার পদোন্নতি ঘটতে থাকে। তিনি আরো কাজ করেছেন ক্যালটেক্স (CALTEX) ওয়েল কোম্পানীতে। অতঃপর দীর্ঘ সময়ে তিনি ডাইরেক্টর হিসেবে আলফা টোবাকো গ্রুপে দায়িত্বরত ছিলেন। ডঃ এ. আর. মালিকের চিন্তাধারা ছিলো আরো সূদুর প্রসারী । তিনি চেয়েছিলেন দেশের উন্নতিতে নিজস্ব অবদান রাখতে । এজন্যই তিনি প্রথম গড়ে তোলেন ম্যাপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কৃষির উন্নয়নে তার প্রধান অবদান হল ম্যাপ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর প্রতিষ্ঠা। কোম্পানীটি প্রথম ১৯৯৫ সালে আত্মপ্রকাশ করে এবং ২০০৩ সালে লিমিটেড কোম্পানীতে পরিনত হয়। এছাড়াও নিজের পরিশ্রম দ্বারা তিনি তৈরী করেন ম্যাপ গ্রুপের অনেক অঙ্গ প্রতিষ্ঠানসমূহ। শুধু তাই নয় তার নিজ জেলা চুয়াডাঙ্গা ছিলো শিক্ষায় অনগ্রসর, ছিলো না উল্লেখযোগ্য কোন ইংলিশ মিডিয়াম স্কুল, বিনোদনের কোন স্থান এবং হাতের কাছে হাসপাতাল । এই কারণে তিনি তার নিজ জেলাতেই প্রতিষ্ঠা করেন ডঃ এ. আর. মালিক ইংলিশ স্কুল, কে. আর. মালিক আধুনিক হাসপাতাল এবং মেহেরুন্নেসা এগ্রো ইকোলজিক্যাল পার্ক ও মিনি চিড়িয়াখানা । এছাড়াও তার নিজ গ্রামেই রয়েছে বীজ উৎপাদনকেন্দ্র, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, মালিক বীফ ফ্যাটেনিংসহ অন্যান্য অনেক প্রতিষ্ঠানসমূহ। তার ম্যাপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ হচ্ছেঃ
ব্যাক্তিগত জীবনে ডঃ এ আর মালিকের স্ত্রী জুলিয়া মালিক, ম্যাপ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং তার একমাত্র সুযোগ্য কন্যা আদিনা মালিক একই কোম্পানীতে ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্বে নিয়োজিত থেকে অবদান রেখে চলেছেন কৃষির উন্নতিতে।
তিনি শুধু চুয়াডাঙ্গারই নক্ষত্র নন । তিনি কৃষি পন্য উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং গবেষনার দ্বারা অবদান রেখে চলেছেন বাংলাদেশের উন্নয়নে।